১ জুন থেকে মহিলাদের ‘জিরো ভ্যালু টিকিট'! কিন্তু স্মার্ট কার্ড নেই? কার্ড পেতে কি করবেন
Connect with us

ভাইরাল খবর

১ জুন থেকে মহিলাদের ‘জিরো ভ্যালু টিকিট’! কিন্তু স্মার্ট কার্ড নেই? কার্ড পেতে কি করবেন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গের (West Bengal) সমস্ত সরকারি বাসে (Government Bus) বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাচ্ছেন মহিলারা। পরিবহন দপ্তরের (Transport Department) পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, WBTC, NBSTC, SBSTC-সহ সমস্ত সরকারি ও দূরপাল্লার বাসে মিলবে এই সুবিধা।

সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য চাকরিজীবী মহিলা, ছাত্রী এবং প্রতিদিন যাতায়াতকারী মহিলাদের আর্থিক স্বস্তি দেওয়া। প্রথম পর্যায়ে স্মার্ট কার্ড (Smart Card) ছাড়াই সরকারি স্বীকৃত পরিচয়পত্র দেখিয়ে বাসে ওঠা যাবে। পরিচয় যাচাইয়ের পর বাসের কন্ডাক্টর মহিলাদের ‘জিরো ভ্যালু টিকিট’ (Zero Value Ticket) দেবেন।

পরবর্তীতে রাজ্যের যোগ্য মহিলাদের QR কোড-সহ ডিজিটাল স্মার্ট কার্ড দেওয়া হবে। এই কার্ডের জন্য স্থানীয় BDO বা SDO দপ্তরে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ছবি ও সরকারি পরিচয়পত্র জমা বাধ্যতামূলক।

স্মার্ট কার্ড হাতে না পাওয়া পর্যন্ত ১ জুন থেকে বাসে যাতায়াতের সময় নিচের ১১টি নথির মধ্যে যেকোনো একটি সবসময় সঙ্গে রাখা জরুরি:

Advertisement
ads

১. আধার কার্ড

২. ভোটার সচিত্র পরিচয়পত্র (EPIC)

৩. MGNREGA জব কার্ড

৪. আয়ুষ্মান ভারত কার্ড

Advertisement
ads

৫. ড্রাইভিং লাইসেন্স

৬. প্যান কার্ড

৭. ভারতীয় পাসপোর্ট

৮. ছবি-সহ পেনশন সংক্রান্ত নথিপত্র

Advertisement
ads

৯. কেন্দ্রীয়/রাজ্য সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী পরিচয়পত্র

১০. স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক পরিচয়পত্র

১১. রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত যেকোনো ছবি-সহ পরিচয়পত্র

সরকারের মতে, এই সিদ্ধান্তে প্রতিদিনের যাতায়াত খরচ কমবে এবং লক্ষ লক্ষ মহিলা সরাসরি উপকৃত হবেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement