আর জি করের পর ‘কাটমানি ফাইলস’ অ্যাকশন মুখ্যমন্ত্রীর! অটো, টোটো ও হকারদের থেকে তোলা আদায় বন্ধ
Connect with us

ভাইরাল খবর

আর জি করের পর ‘কাটমানি ফাইলস’ অ্যাকশন মুখ্যমন্ত্রীর! অটো, টোটো ও হকারদের থেকে তোলা আদায় বন্ধ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম জেলা প্রশাসনিক বৈঠক করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর সেই বৈঠকের স্থান ছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রাজনৈতিক গড় ডায়মন্ড হারবার (Diamond Harbour)। সেখান থেকেই তোলাবাজি (Extortion), কাটমানি (Cut Money), রাজনৈতিক হিংসা (Political Violence) ও পুলিশি অত্যাচারের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে শুভেন্দু স্পষ্ট জানান, অটো (Auto), টোটো (Toto), হকার কিংবা সাধারণ মানুষের কাছ থেকে কোনওভাবেই টাকা তোলা বরদাস্ত করা হবে না। কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রকল্পে কাটমানির অভিযোগ উঠলে কড়া তদন্ত ও ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, সাধারণ মানুষ চার ধরনের অভিযোগ সরাসরি জানাতে পারবেন— রাজনৈতিক হিংসা, পুলিশি অত্যাচার, নারী নির্যাতন (Women Harassment) এবং কাটমানি সংক্রান্ত অভিযোগ। ডিজিটাল (Digital) বা ব্যাঙ্ক লেনদেনের প্রমাণ থাকলে অভিযোগ দায়ের করা যাবে, এমনকি প্রমাণ না থাকলেও তদন্ত করা হবে বলে জানান তিনি।

Advertisement
ads

এদিন পুলিশ ওয়েলফেয়ার বোর্ড (Police Welfare Board) ভেঙে দেওয়ার ঘোষণাও করেন শুভেন্দু। তাঁর দাবি, বোর্ডটি পরে রাজনৈতিক দলের শাখা সংগঠনে পরিণত হয়েছিল।

একইসঙ্গে আসানসোলের জাহাঙ্গির মহল্লা পুলিশ ফাঁড়িতে ভাঙচুরের ঘটনায় কড়া অবস্থান নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি সম্পত্তি নষ্ট করলে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading
Advertisement