ট্রাম্প হামলার ঘটনার রেশ এবার ভারতে! কংগ্রেস বিধায়কের চাঞ্চল্যকর দাবিতে শোরগোল দেশজুড়ে
Connect with us

দেশের খবর

ট্রাম্প হামলার ঘটনার রেশ এবার ভারতে! কংগ্রেস বিধায়কের চাঞ্চল্যকর দাবিতে শোরগোল দেশজুড়ে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ হোয়াইট হাউসের (White House) নৈশভোজ (dinner event) অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনার পর এবার ভারতে একই ধরনের পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করলেন মহারাষ্ট্রের কংগ্রেস নেতা ও বিধায়ক বিজয় ওয়াদেত্তিয়ার। তাঁর বক্তব্য, আমেরিকার (USA) মতো ভারতেও জনমনে অসন্তোষ তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে বিপজ্জনক রূপ নিতে পারে।

সম্প্রতি ওয়াশিংটনের (Washington) এক হোটেলে আয়োজিত হোয়াইট হাউসের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে প্রায় ২,৬০০ অতিথি উপস্থিত ছিলেন। নৈশভোজ শেষে ট্রাম্পের ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ভিড়ের মধ্যে আচমকা এক বন্দুকবাজ (gunman) প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি চালায়। সূত্রের খবর, পাঁচ থেকে আট রাউন্ড গুলির শব্দ শোনা যায়। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকে প্রাণ বাঁচাতে টেবিলের নিচে আশ্রয় নেন। পরে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি আমেরিকারই বাসিন্দা এবং ট্রাম্পের রাজনৈতিক বিরোধী।

এই ঘটনার পরই বিজয় ওয়াদেত্তিয়ার মন্তব্য করেন, “ট্রাম্প আমেরিকায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছিলেন। বিশ্বশক্তি হওয়ার নেশায় নিজের দেশের শান্তি নষ্ট করেছেন। একই ধরনের পরিস্থিতি ভারতে তৈরি হচ্ছে।” তিনি আরও বলেন, “ভারতে হয়তো এখনও প্রকাশ্যে বিক্ষোভ (protest) কম দেখা যাচ্ছে, কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ (anger) জমছে। এই মানসিকতা ভবিষ্যতে বিপজ্জনক হতে পারে।”

Advertisement
ads

তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক (political controversy)। বিজেপির মুখপাত্র শেহজাদ পুণাওয়ালা অভিযোগ করেছেন, কংগ্রেস নেতা পরোক্ষে প্রধানমন্ত্রীর উপর হামলাকে সমর্থন করছেন। তিনি বলেন, “এই ধরনের মন্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন (irresponsible) এবং বিপজ্জনক।”

ইতিমধ্যেই কংগ্রেস নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিজেপির পক্ষ থেকে। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে।

Continue Reading
Advertisement