শাহের ‘চার্জশিট’ নিয়ে রায়গঞ্জে বিজেপির বৈঠক: তৃণমূলের অপশাসন রুখতে আন্দোলনের ডাক
Connect with us

রাজনীতি

শাহের ‘চার্জশিট’ নিয়ে রায়গঞ্জে বিজেপির বৈঠক: তৃণমূলের অপশাসন রুখতে আন্দোলনের ডাক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রাক্কালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) পেশ করা ‘চার্জশিট’ (Charge Sheet) নিয়ে রাজনৈতিক তৎপরতা শুরু হলো উত্তর দিনাজপুরে। রবিবার রায়গঞ্জের জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক (Press Conference) করে তৃণমূল সরকারের অপশাসন ও দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ।

বৈঠকে নিমাই বাবু জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে তৃণমূলের আর্থিক, সামাজিক এবং প্রশাসনিক ব্যর্থতার যে খতিয়ান তুলে ধরেছেন, তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে শিল্প পরিকাঠামো (Infrastructure) পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। একসময়ের ঐতিহ্যবাহী ‘ওয়েস্ট দিনাজপুর স্পিনিং মিল’ বাম আমলে রুগ্ন হলেও তৃণমূল জমানায় তা পাকাপাকিভাবে বন্ধ হয়ে গিয়েছে। ফলে কর্মসংস্থান হারিয়ে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক (Migrant Workers) বিজেপি শাসিত রাজ্যগুলোতে পাড়ি দিচ্ছেন।

দলের মিডিয়া ইনচার্জ (Media Incharge) কেশবানন্দ পাল বলেন, অমিত শাহের এই চার্জশিটে উত্তরবঙ্গের চা শিল্প (Tea Industry) এবং স্বাস্থ্য পরিকাঠামোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে এইমস (AIIMS) হাসপাতাল, কৃষি ও শিক্ষার উন্নতির মাধ্যমে ‘সোনার বাংলা’ গড়ার ইতিবাচক বার্তা (Positive Message) দেওয়া হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মানস ঘোষ, সাধারণ সম্পাদক ভানুরাম বর্মন সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব। বিজেপির দাবি, রাজ্যের বর্তমান পরিস্থিতি বদলাতে গেলে বিজেপি সরকার প্রতিষ্ঠা করা অত্যন্ত প্রয়োজন।

Advertisement
ads
Continue Reading
Advertisement