ভোটের আগে বাংলায় অমিত শাহ, সংগঠন ও অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা
Connect with us

রাজনীতি

ভোটের আগে বাংলায় অমিত শাহ, সংগঠন ও অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভোটের আগে পশ্চিমবঙ্গ সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সোমবার রাতে কলকাতায় পৌঁছেই বঙ্গ বিজেপির সংগঠন নিয়ে কাটাছেঁড়া শুরু করেন তিনি। সল্টলেক (Salt Lake) বিজেপি পার্টি অফিসে রাজ্য পদাধিকারী, কেন্দ্রীয় পর্যবেক্ষক ও সোশ্যাল মিডিয়া টিমের সঙ্গে দু’দফায় বৈঠক করেন শাহ।

তিনদিনের রাজ্য সফর (West Bengal Tour) শুরুর প্রথম দিনেই সাংবাদিক বৈঠক করে ফের অনুপ্রবেশ (Illegal Immigrants) ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, তৃণমূল সরকার (TMC Govt) পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থলে পরিণত করেছে, যা রাজ্যের পাশাপাশি দেশের জাতীয় নিরাপত্তার জন্যও বিপজ্জনক।

অমিত শাহ বলেন, বাংলার ভৌগোলিক মানচিত্র ও জনবিন্যাস বদলের চেষ্টা চলছে এবং রাজ্য সরকার এতে নীরব সমর্থন দিচ্ছে। বিধানসভা নির্বাচন (WB Polls 2026) প্রসঙ্গে তাঁর হুঁশিয়ারি, বিজেপি ক্ষমতায় এলে শুধু অনুপ্রবেশ রোখাই নয়, বেআইনিভাবে ঢোকাদের চিহ্নিত করে দেশছাড়া করা হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সরাসরি নিশানা করে শাহ প্রশ্ন তোলেন, সীমান্তে ফেন্সিংয়ের (Border Fencing) জন্য জমি দিতে রাজ্য সরকার কেন গড়িমসি করছে। পাশাপাশি সিএএ (CAA) ও বিএসএফের (BSF) ভূমিকা নিয়েও রাজ্য সরকারের দ্বিচারিতার অভিযোগ তোলেন তিনি।

Advertisement
ads

এদিকে শাহর সফরেও বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব প্রকাশ্যে। কোর কমিটির সদস্য হওয়া সত্ত্বেও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বৈঠকে ডাকা হয়নি। রাতের বৈঠকে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও শমীক ভট্টাচার্য।

শাহ বৈঠকে বুথস্তরে সংগঠন জোরদার, জনসংযোগ বাড়ানো এবং অনুপ্রবেশের পাশাপাশি শিল্প, কৃষি ও মহিলা ক্ষমতায়নকে প্রচারের বিষয় করার বার্তা দেন।

অন্যদিকে শাহর সফর নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “ভোট এলেই বিজেপির ডেলি প্যাসেঞ্জারি শুরু হয়, কিন্তু বাংলার মানুষ বারবার তাদের প্রত্যাখ্যান করেছে।”

Advertisement
ads
Continue Reading
Advertisement