গণেশ পূজার ভাসান ঘিরে অশালীন আচরণ, বিতর্কিত তৃণমূল নেত্রীকে সরাল শাসক দল
Connect with us

ভাইরাল খবর

গণেশ পূজার ভাসান ঘিরে অশালীন আচরণ, বিতর্কিত তৃণমূল নেত্রীকে সরাল শাসক দল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গণেশ পুজোর (Ganesh Puja) ভাসান ঘিরে চরম বিতর্কে জড়ালেন শিলিগুড়ির (Siliguri) তৃণমূল (TMC) মহিলা মেয়র পারিষদ শ্রাবণী দত্ত (Shrabani Dutta)। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অশালীন আচরণ, মারধর এবং “অপ্রকৃতিস্থ” অবস্থায় জনসমক্ষে উপস্থিত থাকার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। দলের অভ্যন্তরীণ ক্ষোভ ও বিতর্কের জেরে সোমবার তাঁকে মেয়র পারিষদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Gautam Deb)।

ঘটনা অনুযায়ী, রবিবার আশ্রমপাড়া এলাকায় গণেশ পুজোর বিসর্জনের সময় দলেরই কিছু কর্মী এবং স্থানীয়দের সঙ্গে বচসা ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন শ্রাবণী। দুটি ঘটনার ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, যেখানে তাঁকে উত্তেজিত অবস্থায় দেখা যায়। মেয়র জানান, “দলীয় ভাবমূর্তি রক্ষার স্বার্থে” এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শ্রাবণী দত্ত অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার গাড়ি ও শাখা অফিসে হামলা চালানো হয়েছে। বহিরাগতরা পরিকল্পিতভাবে আমার নামে অপপ্রচার চালাচ্ছে। আমি দলের সিদ্ধান্ত মেনে নিচ্ছি, কিন্তু অভিযোগ ভিত্তিহীন।”

Advertisement
ads

তবে মেয়র স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, “শৃঙ্খলাভঙ্গ ও অপ্রত্যাশিত আচরণ দল মেনে নেবে না। নতুন কাউকে এমআইসি (MIC) হিসাবে নিয়োগ না হওয়া পর্যন্ত চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার বিভাগের দায়িত্ব থাকবে মেয়রের অধীনে।”

এই ঘটনার পর শিলিগুড়ি পুরসভা ও স্থানীয় তৃণমূল মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং জনসমক্ষে ভাবমূর্তি বজায় রাখতে দলের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Continue Reading
Advertisement