উত্তর দিনাজপুর
মহিলা ক্রিকেটে উত্তর দিনাজপুরের উত্থান, রাজ্যের সম্ভাব্য দলে সুস্মিতা পাল
ডিজিটাল ডেস্কঃ উত্তর দিনাজপুর জেলার ক্রীড়াঙ্গনের জন্য এটি নিঃসন্দেহে এক গর্বের মুহূর্ত। জেলার প্রতিভাবান মহিলা ক্রিকেটার সুস্মিতা পাল (Susmita Pal) এবার উঠে এলেন রাজ্য স্তরের সম্ভাব্য দলে। সম্প্রতি Cricket Association of Bengal (CAB) যে Bengal Senior Women এবং Bengal Under-23 Women’s সম্ভাব্য স্কোয়াড প্রকাশ করেছে, সেখানে জায়গা পেয়েছেন উত্তর দিনাজপুর জেলার এই কৃতী কন্যা।
সুস্মিতা পালের এই কৃতিত্বে স্বভাবতই আনন্দের সঞ্চার হয়েছে উত্তর দিনাজপুর District Sports Association-এ। জেলা ক্রীড়া সংস্থার তরফে জানানো হয়েছে, “SUSMITA PAL – এর এই অর্জন আমাদের গর্বিত করেছে। সে উত্তর দিনাজপুর জেলা তথা জেলার ক্রিকেটকে আরও উঁচু স্তরে নিয়ে যাচ্ছে।”
আরও পড়ুনঃ SSC মামলায় বড় স্বস্তি রাজ্যের, বহাল থাকছে নয়া নিয়োগ বিধি ও ৩০ মে’র বিজ্ঞপ্তি
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই জেলা পর্যায়ে ধারাবাহিক পারফর্ম করে চলেছেন সুস্মিতা। তার স্কিল, ফোকাস ও ডেডিকেশন ইতিমধ্যেই কোচ এবং নির্বাচকদের নজর কেড়েছে। তার এই সম্ভাব্য দলে জায়গা পাওয়ার খবরে খুশি তার পরিবার, কোচ এবং জেলার ক্রীড়াপ্রেমীরা।
জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সুস্মিতার জন্য শুভকামনা জানানো হয়েছে। ভবিষ্যতে সে যাতে Bengal Main Squad-এ জায়গা করে নিতে পারে, সেই আশাই রাখছেন সকলে। পাশাপাশি, এই অর্জন অন্য ক্রীড়াপ্রেমী মেয়েদেরও উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে।
সুস্মিতার এই সাফল্য প্রমাণ করে দেয়, “Dreams with dedication do come true”— এমনটাই বলছেন তার প্রশিক্ষক।
আমরাও কামনা করি, সুস্মিতা যেন ভবিষ্যতে জাতীয় দলে সুযোগ পেয়ে উত্তর দিনাজপুর ও বাংলা—দুইকেই গর্বিত করেন।
