শমীকের হাতে বিজেপির ব্যাটন, চুপচাপ আক্ষেপ দিলীপের কণ্ঠে
Connect with us

রাজনীতি

শমীকের হাতে বিজেপির ব্যাটন, চুপচাপ আক্ষেপ দিলীপের কণ্ঠে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বঙ্গ বিজেপিতে নেতৃত্ব বদলের পালা চূড়ান্ত। নতুন রাজ্য সভাপতির দায়িত্বভার শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) কাঁধে তুলে দিয়েছে দল। যদিও এই দৌড়ে দিলীপ ঘোষের (Dilip Ghosh) নামও ঘুরপাক খাচ্ছিল জোরদারভাবে। তবে শেষমেশ সেই অঙ্ক মিলল না। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এ নিয়েই মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

সকালবেলায় কলকাতার দুর্গাপুর হাউস চত্বরে ছাতা মাথায় হাঁটছিলেন দিলীপ। হাতে ছিল পরিচিত ডুগডুগি। কিন্তু বারবার বৃষ্টির ব্যাঘাত। শেষে এক মিষ্টির দোকানের পাশে চেয়ার পেতে বসে পড়েন তিনি। বিস্ময়করভাবে, ডায়াবেটিস থাকলেও তাঁকে এদিন মিষ্টি খেতে দেখা যায়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।

আরও পড়ুনঃ “২১ জুলাই ডিমভাত খাবে ওরা, আমরা লড়ব উত্তরকন্যায়”— তৃণমূলকে চ্যালেঞ্জ শুভেন্দুর

দিলীপ বলেন, “আমি যখন দলে এসেছিলাম, তখন শমীক (Shamik) জেনারেল সেক্রেটারি ছিলেন। তিনি তখন নির্বাচিত জনপ্রতিনিধিও ছিলেন। আমাদের দলে সাধারণত দুটি গুরুত্ত্বপূর্ণ পদ একসঙ্গে দেওয়া হয় না। তাই হয়তো তখন তাঁকে সভাপতি করা হয়নি। তিনি বহুদিন দলের মুখপাত্র হিসেবে কাজ করেছেন। ভালো বলেন, দায়িত্ব নিতে পারবেন—দল তাই ভেবেছে।”

Advertisement
ads

তাঁকে ঘিরে যে সভাপতির জল্পনা তৈরি হয়েছিল, তা কি নিছক গুজব ছিল? এ প্রশ্নে দিলীপ ঘোষ স্পষ্ট ভাষায় বলেন, “আমি সকাল পাঁচটা থেকে দৌড়ই বটে, তবে কোনও ‘দৌড়ে’ থাকি না। জেলায়-জেলায় ঘুরে দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছি, এটাই আমার কাজ।”

তাঁর কণ্ঠে হতাশার সুর না থাকলেও চোখেমুখে কিছুটা আক্ষেপ ধরা পড়ে। বঙ্গ বিজেপির ‘নয়া অধিনায়ক’-এর শপথে দিলীপ ঘোষের দূরত্ব যে নিছক ‘নৈর্ব্যক্তিক’ নয়, তা বোঝাতে বাকি রাখলেন না তিনি।

Continue Reading
Advertisement