রায়গঞ্জের খুদের নৃত্যে মুগ্ধ কলকাতা, নেটিজেনদের প্রশংসার বন্যা
Connect with us

ভাইরাল খবর

রায়গঞ্জের খুদের নৃত্যে মুগ্ধ কলকাতা, নেটিজেনদের প্রশংসার বন্যা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বয়স মাত্র কয়েক বছর। তবু তার নাচে মুগ্ধ হয়েছে গোটা দর্শকাসন। রায়গঞ্জের (Raiganj) একরত্তি শিল্পী শ্রীদীতা গোস্বামী (Shridita Goswami) কলকাতার মঞ্চে নৃত্য পরিবেশন করে কুড়িয়েছে প্রশংসা ও পুরস্কার—গর্বিত করেছে গোটা শহরকে।

রায়গঞ্জ শহরের ওল্ড উকিলপাড়ার বাসিন্দা, দন্ত চিকিৎসক দিশা চক্রবর্তীর (Dr. Disha Chakraborty) কন্যা শ্রীদীতা সম্প্রতি কলকাতায় দু’টি উল্লেখযোগ্য অনুষ্ঠানে অংশ নিয়ে সকলের নজর কাড়ে। গত ২১ জুন, কলকাতার সত্যজিৎ রায় অডিটোরিয়ামে রিদম কালচারাল সেন্টার (Rhythm Cultural Center) আয়োজিত নৃত্যানুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে মঞ্চে ওঠে শ্রীদীতা। তার অনবদ্য পরিবেশনার জন্য অনুষ্ঠানের শেষে সংবর্ধিত করা হয় তাকে।

আরও পড়ুনঃকলকাতার গণধর্ষণ কাণ্ডে উত্তাল উত্তরবঙ্গ, বাগডোগরা থানায় বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ

এর ঠিক পরদিন, ২২ জুন রূপনৃত্যম্ পারফর্মিং আর্টস (Rupnrityam Performing Arts) আয়োজিত সারা বাংলা একক নৃত্য প্রতিযোগিতায় অংশ নেয় শ্রীদীতা। ৮০ জন প্রতিযোগীর মধ্যে সবচেয়ে কম বয়সী ছিল সে। জনপ্রিয় সংগীতশিল্পী সোমলতা আচার্যের (Somlata Acharyya) গাওয়া ‘ওলো সই’ গানে নৃত্য পরিবেশন করে মন জিতে নেয় বিচারকদের। সেই পরিবেশনার জন্য সে অর্জন করে ‘স্পেশ্যাল জুড়ির অ্যাওয়ার্ড’ (Special Jury Award)।

Advertisement
ads

শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় তার সেই নাচের ভিডিও দেখে শুভেচ্ছা জানিয়েছেন সোমলতা ও তাঁর ব্যান্ডের সদস্যরাও। এই খুদে নৃত্যশিল্পীর সাফল্যে দারুণ খুশি মা দিশা। তাঁর কথায়, “এই বয়সেই মেয়ের এমন সাফল্য খুবই গর্বের। ওর আগ্রহ ও অধ্যবসায় দেখলে মনে হয়, সামনে আরও অনেক দূর যাবে।”

শ্রীদীতার এই উত্থান রায়গঞ্জের সাংস্কৃতিক জগতে এক নতুন আশার আলো। অনেকেই মনে করছেন, ভবিষ্যতে সে হতে পারে রাজ্যের গর্ব।

Continue Reading
Advertisement