‘বাংলা রাজ্যটাই মুছে দিতে চায় বিজেপি’! ময়নাগুড়ির সভা থেকে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়
Connect with us

ভাইরাল খবর

‘বাংলা রাজ্যটাই মুছে দিতে চায় বিজেপি’! ময়নাগুড়ির সভা থেকে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Bengal Election 2026) প্রচার অভিযানে উত্তরবঙ্গ (North Bengal) থেকে হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার ময়নাগুড়ির নির্বাচনী জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে ‘বঙ্গভঙ্গ’ বা রাজ্য বিভাজনের মারাত্মক পরিকল্পনা ফাঁস করার দাবি তুলে আমজনতাকে সতর্ক (Alert) করলেন তিনি। মমতা অভিযোগ করেন, বিজেপি পরিকল্পনা করছে বাংলা রাজ্যটাকেই তুলে দিয়ে উত্তরবঙ্গের জেলাগুলোকে বিহারের সঙ্গে যুক্ত করার।

মমতা বলেন, “ওরা অনেক প্ল্যানিং করছে। সোশ্যাল মিডিয়ায় সেই ছক ফাঁস হতেই আমি গর্জন করেছি। আমি বেঁচে থাকতে বাংলা ভাগ হতে দেব না।” পাশাপাশি নির্বাচন কমিশনের (Election Commission) নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর আনা একটি নথির কথা উল্লেখ করে তিনি দাবি করেন, কমিশনের ফর্মে বিজেপির প্রতীক (Symbol) থাকা অত্যন্ত উদ্বেগের।

এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এসআইআর (SIR) বা অতিরিক্ত ভোটার তালিকার নামে রাজবংশী ও মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে। তিনি বলেন, “এসআইআর-এর লাইনে দাঁড়িয়ে ২২০ জন মারা গিয়েছেন, এই মৃত্যুর দায় কে নেবে?” গ্যাসের সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা বৃদ্ধি এবং পেট্রোলের দামের অগ্নিমূল্য নিয়ে সরব হয়ে তিনি বিজেপিকে ‘হিংসুটে দল’ বলে কটাক্ষ করেন।

Advertisement
ads

প্রশাসন ও প্রার্থীদের উদ্দেশে তিনি পরামর্শ দেন, অসমের মতো যেন এখানে কারো মনোনয়ন রিজেক্ট (Reject) না হয়, তার জন্য যেন সবাই আইনজীবীদের সহায়তা নেন। কেন্দ্রীয় বাহিনীর (Central Forces) উদ্দেশে তাঁর বার্তা, “আপনারা সম্মানের সঙ্গে কাজ করুন, বিজেপির পোলিং এজেন্ট হবেন না।” লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্প চিরকাল চলবে বলে আশ্বাস দিয়ে মমতা সাফ জানান, তৃণমূল কথা দিলে তা করে দেখায়।

Continue Reading
Advertisement
Developer