ভাইরাল খবর
ভোটের মুখে প্রাথমিকে বড় ধাক্কা: সুপ্রিম কোর্টে ফের উঠল ৩২ হাজার শিক্ষক ছাঁটাইয়ের প্রসঙ্গ
ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Elections) প্রাক্কালে নতুন করে অনিশ্চয়তায় পড়ল পশ্চিমবঙ্গের প্রায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের (Primary Teachers) ভবিষ্যৎ। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ (Division Bench) যে নির্দেশে চাকরি বহাল রেখেছিল, তাকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন যোগ্য চাকরিপ্রার্থীদের একাংশ। শীর্ষ আদালতে ইতিমধ্যেই একটি স্পেশ্যাল লিভ পিটিশন (Special Leave Petition) বা এসএলপি দাখিল করা হয়েছে।
২০২৩ সালে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের (Irregularities) অভিযোগে ৩২ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। তবে গত ২০২৫ সালের ৩ ডিসেম্বর বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ মানবিকতার (Humanitarian) খাতিরে এবং শিক্ষা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষায় সেই রায় বাতিল করে দেয়।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, দুর্নীতির সুস্পষ্ট তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও শুধুমাত্র মানবিকতার যুক্তিতে চাকরি বহাল রাখা সম্পূর্ণ বেআইনি (Illegal)। তাঁদের দাবি, সিঙ্গেল বেঞ্চের কঠোর পর্যবেক্ষণই সঠিক ছিল। মার্চের প্রথম সপ্তাহেই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি (Hearing) হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনি লড়াইয়ের এই নতুন পর্বে ৩২ হাজার পরিবারের ভবিষ্যৎ এখন শীর্ষ আদালতের রায়ের অপেক্ষায়।


