অবশেষে মোদীর মঞ্চে দিলীপ ঘোষ! ব্রিগেডের জনসভায় নজর কাড়ল প্রাক্তন সভাপতির উপস্থিতি
Connect with us

রাজনীতি

অবশেষে মোদীর মঞ্চে দিলীপ ঘোষ! ব্রিগেডের জনসভায় নজর কাড়ল প্রাক্তন সভাপতির উপস্থিতি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) ঢাকে কাঠি পড়ার ঠিক আগেই রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ (Equation) তৈরি হলো। দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর মঞ্চে ব্রাত্য থাকার পর, অবশেষে শনিবাসরীয় ব্রিগেডের সভায় দেখা গেল বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। তাঁর নাম মঞ্চে ঘোষণা হতেই মেদিনীপুরের প্রাক্তন সাংসদ চওড়া হাসি নিয়ে সামনে আসেন। বাকি নেতাদের সাদা পোশাকের ভিড়ে দিলীপের বেগুনি রঙের কুর্তাটি আলাদাভাবে নজর (Attention) কেড়েছে।

রাজনৈতিক মহলের মতে, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উদার অবস্থানের কারণেই দিলীপ ঘোষ ফের বিজেপির মূল স্রোতে (Mainstream) ফিরে আসছেন। যদিও দিল্লির প্রার্থী বাছাইয়ের বৈঠকে সুকান্ত মজুমদার উপস্থিত থাকলেও দিলীপ সেখানে ছিলেন না। তবে সূত্র মারফত জানা গেছে, খড়্গপুর সদর (Kharagpur Sadar) আসনে এবার দিলীপ ঘোষকে প্রার্থী করা প্রায় নিশ্চিত। ওই আসনের বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে সম্ভবত অন্য কোথাও সরানো হচ্ছে।

দলের এই গোপন ইঙ্গিত (Hint) পেয়েই হয়তো গত এক মাস ধরে খড়্গপুরে মাটি কামড়ে পড়েছিলেন দিলীপ। আজ ব্রিগেডের মঞ্চে তাঁর সপ্রতিভ উপস্থিতি প্রমাণ করে দিল যে, ব্রাত্য দশা কাটিয়ে তিনি এখন নির্বাচনের লড়াইয়ে প্রস্তুত। ভাগ্যচক্রে একসময় বাবুল সুপ্রিয় যেভাবে বিজেপির মঞ্চে ব্রাত্য হতেন, সেই একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল দিলীপকেও। তবে আজকের ‘কামব্যাক’ (Comeback) বঙ্গ বিজেপির অন্দরে অনেক হিসেবনিকেশ বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা (Experts)।

Advertisement
ads
Continue Reading
Advertisement