ভাইরাল খবর
বড়মার দর্শনে আর দীর্ঘ লাইন নয়! ভক্তদের জন্য বিশেষ গেট ও নতুন নিয়ম
ডিজিটাল ডেস্কঃ নৈহাটির বড়মার (Naihati Boro Maa) মন্দিরে ভক্তদের দীর্ঘদিনের দাবি মেনে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ। আগামী ১ মার্চ থেকে স্থানীয় বাসিন্দাদের (Local Residents) জন্য দর্শনের বিশেষ নিয়ম কার্যকর হতে চলেছে। মূলত মন্দিরে ক্রমবর্ধমান ভিড় এবং স্থানীয়দের অসুবিধার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ (Step)।
বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে ২০২৩ সালে কষ্টিপাথরের মূর্তি (Idol) প্রতিষ্ঠার পর থেকে বড়মার মন্দিরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার দর্শনার্থীদের (Devotees) ভিড়ে স্থানীয় নৈহাটিবাসীদেরও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। এবার সেই সমস্যার সমাধানে মন্দির কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য জানিয়েছেন, নৈহাটির বাসিন্দাদের জন্য একটি বিশেষ গেট (Special Gate) রাখা হবে।
এই সুবিধা পেতে গেলে ভক্তদের সচিত্র পরিচয়পত্র (Photo Identity Card) দেখাতে হবে। তবে শর্ত থাকে যে, পরিচয়পত্রে উল্লিখিত পিন কোড (Pin Code) অবশ্যই ৭৪৩১৬৫ অথবা ৭৪৩১৬৬ হতে হবে। মন্দির কমিটি স্পষ্ট করে দিয়েছে যে, এই সুবিধা শুধুমাত্র স্থানীয়দের জন্য; বাড়ির কোনো অতিথি (Guest) বা বাইরের কাউকে সাথে নিয়ে এই বিশেষ গেট দিয়ে প্রবেশ করা যাবে না। বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের কথা মাথায় রেখেই এই বিশেষ ব্যবস্থা (Special Arrangement) করা হয়েছে যাতে তাঁরা ভিড় এড়িয়ে দ্রুত মা-কে দর্শন করতে পারেন।


