ফের আন্তর্জাতিক স্বীকৃতি লাভ ভারতীয় চিত্রশিল্পীর, নিজের দাঁড়ি দিয়ে তুলি বানিয়ে আঁকেন ছবি
Connect with us

দেশ

ফের আন্তর্জাতিক স্বীকৃতি লাভ ভারতীয় চিত্রশিল্পীর, নিজের দাঁড়ি দিয়ে তুলি বানিয়ে আঁকেন ছবি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৯ জানুয়ারী : চিত্রকলার জগতে ভারতীয় শিল্পীদের এক অন্যস্থান রয়েছে বিশ্বজুড়ে। আন্তর্জাতিক মানের ভারতীয় শিল্পীদের মধ্যে এবারে নাম জুড়লো হিমাচলপ্রদেশের ধরমশালা শহরের শিল্পী মুকেশ থাপার। তাঁর আঁকা ছবি ‘ওল্ড সয়েল হাউস’ পৃথিবীর সমস্ত দেশের প্রতিযোগীদের মধ্যে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে।
পুরোনো বাড়ির ছবি আঁকিয়েছেন তিনি। দেখে মনে হবে যেন কোন ফোটোগ্রাফ। কিন্তু সামনে থেকে দেখলে বোঝা যাবে তেল রংয়ে আঁকা হয়েছে সে ছবি। তবে শুধু এটি নয়, এই ছবি অন্যদিক থেকেও বিশেষত্বের দাবীদার। কোন সাধারণ তুলি নয়, এছবি আঁকা হয়েছে বিশেষ তুলি দিয়ে।
নিজের দাড়ির একগাছা চুল দিয়ে তৈরি করেন নিজস্ব তুলি। আর সেই সূক্ষ্ম তুলিতেই রাঙিয়ে তোলেন আস্ত ক্যানভাস। যদিও ছবি আঁকায় আন্তর্জাতিক স্বীকৃতি লাভ অবশ্য তাঁর কাছে নতুন নয়। তাঁর এই অভিনব অঙ্কন পদ্ধতির জন্য ২০১৬ সালেই পেয়েছিলেন চিত্রকলায় মার্কিন দেশের সর্বোচ্চ পুরস্কার ‘বোল্ড ব্রাশ’। আর এবার তার দুটি ছবি পেয়েছে প্লেইন এয়ার স্যালন আর্ট কম্পিটিশন পুরস্কার। সমস্ত ছবির মধ্যে দ্বিতীয় হয়েছে তাঁর ওল্ড সয়েল হাউস ছবিটি। পাশাপাশি জলরং বিভাগে প্রথম হয়েছে রেইন বাবলস ছবিটি।

Continue Reading
Advertisement