শাহরুখ খানের জন্মদিনে শুভেচ্ছা মমতার, নতুন ছবির টিজার মুক্তি, উচ্ছ্বাসে ভক্তরা
Connect with us

বিনোদন

শাহরুখ খানের জন্মদিনে শুভেচ্ছা মমতার, নতুন ছবির টিজার মুক্তি, উচ্ছ্বাসে ভক্তরা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বলিউডের বাদশা (Badshah of Bollywood) শাহরুখ খানের (Shah Rukh Khan) জন্মদিন মানেই অনুরাগীদের কাছে এক উৎসব। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। ভক্তদের (Fans) মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছিল আগেই। ২ নভেম্বর সকালে ‘কিং খান’-এর নতুন ছবির টিজার (Teaser) মুক্তির আশায় চোখ রেখেছিল গোটা দেশ। অবশেষে মুক্তি পেল সেই বহু প্রতীক্ষিত টিজার— যা নিয়ে সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে চলছে ব্যাপক আলোচনা।

এর আগে পরিচালক সিদ্ধার্থ আনন্দের (Siddharth Anand) সঙ্গে ‘পাঠান’ (Pathaan) ছবিতে শাহরুখের জুটি দর্শকদের মুগ্ধ করেছিল। এরপর ‘জওয়ান’ (Jawan) ও ‘পাঠান’— দুই ছবিই বক্স অফিসে (Box Office) ঝড় তুলেছিল। তবে প্রায় দুই বছর পর আবারও নতুন ছবির অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা।

এই বিশেষ দিনে ‘কিং খান’-কে শুভেচ্ছা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এক্স (X) হ্যান্ডলে পোস্ট করেন রাত ১২টার ঠিক এক মিনিট আগে। তিনি লেখেন, “ভাই শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার অনবদ্য প্রতিভা ও করিশ্মা (Charisma) দিয়ে ভারতীয় সিনেমাকে আরও সমৃদ্ধ করে যাও।”

Advertisement
ads

এদিকে জন্মদিন উপলক্ষে দেশের নানা প্রান্ত থেকে অনুরাগীরা ছুটে এসেছেন মুম্বই (Mumbai)-তে। বিশেষ করে শাহরুখের বিলাসবহুল বাড়ি ‘মন্নত’ (Mannat)-এর সামনে শনিবার রাত থেকেই ভক্তদের ভিড়। কেউ এসেছে দিল্লি (Delhi), কেউবা কলকাতা (Kolkata), এমনকি বিদেশ (Abroad) থেকেও উপস্থিত হয়েছেন বহু অনুরাগী।

Advertisement
ads

তবে এ বছর খানিকটা পরিবর্তন। বর্তমানে ‘মন্নত’-এ চলছে সংস্কারের (Renovation) কাজ, তাই আপাতত আলিবাগে (Alibaug) রয়েছেন শাহরুখ। ফলে এবার হয়তো চেনা দৃশ্য— মন্নতের বারান্দা থেকে তাঁর ঝারোখা দর্শন (Jharokha Darshan)— দেখা যাবে না। যদিও শোনা যাচ্ছে, আজকের জন্যই নাকি বিশেষভাবে সেই বারান্দা থেকে এক ঝলক দেখা দিতে পারেন বাদশা। পাশাপাশি, বান্দ্রার (Bandra) বালগন্ধর্ব রঙ্গমন্দিরে (Bal Gandharva Rang Mandir) ফ্যান ক্লাব (Fan Club)-এর আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে হাজির হবেন তিনি।

সোশ্যাল মিডিয়া জুড়ে ইতিমধ্যেই ভাইরাল (Viral) হয়েছে ভক্তদের উচ্ছ্বাসের ভিডিও। সর্বত্রই একটাই ধ্বনি— “শুভ জন্মদিন শাহরুখ খান!”

Continue Reading
Advertisement