তৃণমূলের সেনাপতির অপেক্ষায় উত্তর দিনাজপুর! গৌতম পালের সমর্থনে করণদিঘিতে মেগা শো অভিষেকের
Connect with us

উত্তর দিনাজপুর

তৃণমূলের সেনাপতির অপেক্ষায় উত্তর দিনাজপুর! গৌতম পালের সমর্থনে করণদিঘিতে মেগা শো অভিষেকের

Dipa Chakraborty

Published

on

জিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনে (Assembly Election) উত্তর দিনাজপুরে নিজেদের আধিপত্য বজায় রাখতে বড়সড় রণকৌশল নিল তৃণমূল কংগ্রেস। করণদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম পালের (Gautam Paul) সমর্থনে এক বিশাল জনসভা করতে আসছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী ৩১ মার্চ করণদিঘি কিষাণ মান্ডির মাঠে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ সভা।

বুধবার সেই সভাস্থল (Meeting Venue) পরিদর্শন করলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। উপস্থিত ছিলেন করণদিঘির প্রার্থী গৌতম পাল নিজে, এছাড়াও ছিলেন গোয়ালপোখরের প্রার্থী গোলাম রব্বানি, চাকুলিয়ার প্রার্থী মিনহাজুল আরফিন আজাদ এবং ইসলামপুরের প্রার্থী কানাইলাল আগরওয়াল। তৃণমূলের সেনাপতির এই সভায় কয়েক লক্ষ মানুষের সমাগম (Gathering) ঘটবে বলে আশা করছে জেলা নেতৃত্ব।

নেতৃত্বের পাশাপাশি এদিন পুলিশ প্রশাসনের (Police Administration) উচ্চপদস্থ কর্তারাও নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন। সভাস্থল পরিদর্শন শেষে করণদিঘির তৃণমূল প্রার্থী গৌতম পাল সর্বস্তরের মানুষকে এই জনসভায় (Public Meeting) যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে উত্তর দিনাজপুরের এই মেগা ইভেন্ট তৃণমূলের জন্য এক গুরুত্বপূর্ণ শক্তি প্রদর্শন (Power Show) হতে চলেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement
Developer