দেশ
‘সন্ত্রাসবাদী দেশ সন্ত্রাস নিয়ে প্রশ্ন করছে!’ পাক সাংবাদিককে কড়া জবাব জয়শংকরের
ডিজিটাল ডেস্কঃ রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (UNGA 81st Session) ফাঁকে এক সাংবাদিক বৈঠকে (Press Conference) পাকিস্তানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jaishankar)। রাষ্ট্রসংঘের সদর দফতরে (UN Headquarters) এক পাকিস্তানি সাংবাদিকের (Pakistani Journalist) উসকানিমূলক প্রশ্নের মুখে পড়ে কড়া জবাব দেন তিনি।
শুক্রবার বন্ধুদেশগুলির সমুদ্র সুরক্ষা সংক্রান্ত (Maritime Security) একটি বৈঠকে লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসোলো নয়ান্তির (Sara Beysolow Nyanti) সঙ্গে যৌথভাবে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জয়শঙ্কর। সেই সময় ওই পাক সাংবাদিক প্রশ্ন করেন, দক্ষিণ এশিয়া বা ভারত কবে পাকিস্তানে সন্ত্রাসবাদে (Terrorism) মদত দেওয়া বন্ধ করবে?
প্রশ্নটি শোনামাত্রই মেজাজ হারিয়ে তীব্র আপত্তি জানান জয়শঙ্কর। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘‘একটি সন্ত্রাসী দেশ (Terrorist Country) আমাকে এই প্রশ্ন করছে? আশ্চর্য! আপনি ভুল মানুষকে প্রশ্নটা করছেন। বরং পাকিস্তানের মন্ত্রীরা বলতে পারবেন কতদিন তাঁরা এই সন্ত্রাসে মদত দেবেন।’’ ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পার্বতানেনি (Harish Parvataneni) কটাক্ষ করে যোগ করেন যে, সাংবাদিক তাঁর প্রশ্নের জোরাল জবাব পেয়ে গিয়েছেন। এরপর আর কোনো কথা না বাড়িয়ে ভারতীয় প্রতিনিধিদল (Indian Delegation) সভা থেকে বেরিয়ে যান।
বৈঠকে সাম্প্রতিক বিভিন্ন সামুদ্রিক হামলা ও নাবিকদের সুরক্ষা (Seafarers Safety) নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জয়শঙ্কর। ওমান উপসাগর (Gulf of Oman) ও কৃষ্ণসাগরে (Black Sea) বাণিজ্যিক জাহাজে হামলায় ভারতীয় নাবিকদের প্রাণহানির ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এগুলি আর বিচ্ছিন্ন ঘটনা নয়। আন্তর্জাতিক মহলকে একজোট হয়ে এই ধরনের বিপজ্জনক প্রবণতা প্রতিহত করার আহ্বান জানান তিনি।
