দেশ
কৃষ্ণসাগরে ভয়াবহ ড্রোন হামলা! ড্রোন হামলায় আক্রান্ত ট্যাঙ্কারে ছিলেন ২৩ ভারতীয়
ডিজিটাল ডেস্কঃ রাশিয়ার সোচি উপকূলের কাছে কৃষ্ণসাগরে (Black Sea) ইউক্রেনীয় ড্রোন হামলার অভিযোগ ঘিরে ফের উত্তেজনা ছড়াল। মঙ্গলবার লাইবেরিয়ার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার ‘আফ্রাম্যাক্স রিও’-তে নৌ-ড্রোনের হামলার পর ভয়াবহ আগুন (Fire) ধরে যায়। সবচেয়ে বড় স্বস্তির খবর, জাহাজে থাকা ২৩ জন ক্রু সদস্যই ভারতীয় (Indian)। জরুরি উদ্ধার অভিযানে তাঁদের প্রত্যেককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা গুরুতর আহতের খবর নেই।
রাশিয়ার পরিবহণ মন্ত্রকের দাবি, চালকবিহীন নৌযান বা ন্যাভাল ড্রোনের আঘাতেই ট্যাঙ্কারে আগুন লাগে। জাহাজে তেল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিক পর্যায়ে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দমকলকর্মীরা (Firefighters) জাহাজটির কাছে গিয়ে কাজ শুরু করতে পারেননি। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে আগুন নেভানোর চেষ্টা শুরু হয়।
ঘটনার পর সোচি উপকূলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সাধারণ মানুষের সমুদ্রসৈকতে প্রবেশ সাময়িকভাবে বন্ধক্রেনকে দায়ী করেছে রাশিয়া। তবে কিয়েভের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করা হয়নি। আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী, ‘আফ্রাম্যাক্স রিও’ নামের জাহাজটির সঙ্গে রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর যোগ করে দেওয়া হয়। সম্ভাব্য তেল দূষণ ও পরিবেশগত ক্ষতির দিকেও নজর রাখছে স্থানীয় প্রশাসন।
এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। তবে কিয়েভের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করা হয়নি। আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী, ‘আফ্রাম্যাক্স রিও’ নামের জাহাজটির সঙ্গে রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর যোগ থাকার অভিযোগও রয়েছে।
কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ অবশ্য নতুন নয়। রাশিয়া-ইউক্রেন সংঘাত (Russia-Ukraine War) শুরুর পর থেকেই ওই জলপথে বাণিজ্যিক জাহাজ হামলার ঝুঁকিতে রয়েছে। এর আগেও একটি তুর্কি জাহাজে হামলার ঘটনায় ভারতীয় নাবিক আহত হওয়ার খবর সামনে এসেছিল। ফলে ২৩ ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা গেলেও নতুন এই ঘটনা কৃষ্ণসাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়াল।
