সেনার সঙ্গে ভিডিও কলে আত্মসমর্পণের আবেদন! রাজি না হওয়ায় কুলগামে খতম লতিফ ভাট
Connect with us

দুর্ঘটনা

সেনার সঙ্গে ভিডিও কলে আত্মসমর্পণের আবেদন! রাজি না হওয়ায় কুলগামে খতম লতিফ ভাট

News Desk

Published

on

ডিজিটাল ডেস্কঃ জম্মু-কাশ্মীরের কুলগামে জঙ্গি দমন অভিযানে (Anti-Terror Operation) বড়সড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখার পর গুলির লড়াইয়ে নিহত হল লস্কর-ই-তইবার (Lashkar-e-Taiba) কমান্ডার লতিফ ভাট। বুধবার জঙ্গলপোরা এলাকায় একটি মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছিল সে। সেখানেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু হয়। গত ১১ নভেম্বর কুলগামে CRPF চেকপোস্টে হামলার ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত ছিল এই জঙ্গি।

পুলিশ সূত্রে খবর, আখরান এলাকায় CRPF-এর একটি চেকপোস্টে মোটরবাইকে এসে হামলা চালিয়েছিল লতিফ ও তার সহযোগী উমর নিসার দার। এলোপাথাড়ি গুলিতে আহত হন তিন জওয়ান। তদন্তে উঠে আসে, হামলার আগে মীর বাজার, আখরান, হাবলিশ ও কিলাম এলাকায় ঘোরাফেরা করে নিরাপত্তাবাহিনীর গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিল তারা। এলাকার CCTV ফুটেজ (সিসিটিভি) পরীক্ষা করে দু’জনকে শনাক্ত করেন তদন্তকারীরা।

এরপর সোমবার লারু এলাকায় যৌথবাহিনীর অভিযানে নিহত হয় লতিফের সহযোগী নিসার দার। তবে সেখান থেকে পালিয়ে যায় লতিফ। তার খোঁজে কুলগামের বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে জম্মু-কাশ্মীর পুলিশ, CRPF এবং ভারতীয় সেনা।

বুধবার ভোরে জঙ্গলপোরা এলাকায় লতিফের সন্ধান পেয়ে গোটা এলাকা ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। প্রাণে বাঁচার সুযোগ দিতে ভিডিও কলের (Video Call) মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেন পুলিশ ও সেনার আধিকারিকরা। আত্মসমর্পণ করলে নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে লতিফ। বরং গুলির লড়াইয়ে মৃত্যু হলেও আপত্তি নেই বলে জানায় সে।

Advertisement
ads ads

পুলিশের দাবি, বুধবার রাত প্রায় ২টা ৪৫ মিনিট নাগাদ মসজিদের ভিতর থেকে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় সে। পাল্টা জবাব দেয় যৌথবাহিনী। ধর্মীয় স্থানের ক্ষয়ক্ষতি এড়াতে দীর্ঘক্ষণ সতর্কতার সঙ্গে অভিযান চালানো হয়। শেষ পর্যন্ত সংঘর্ষে মৃত্যু হয় লতিফের।

উল্লেখ্য, অনন্তনাগে পুলিশকর্মী খুন এবং কুলগামে দুই পরিযায়ী শ্রমিকের হত্যাকাণ্ডেও লতিফের নাম জড়িয়েছিল বলে তদন্তকারীদের দাবি। তার মৃত্যুর পর কাশ্মীরে জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযানে নতুন মাত্রা যোগ হল।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads