মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক, চাঞ্চল্য গাজোলে
Connect with us

মালদা

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক, চাঞ্চল্য গাজোলে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , গাজোল , ১৫ ডিসেম্বর : লরির সাথে মোটরবাইকের সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে গাজোলের ছিটমহল এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃত ব্যাক্তির নাম শফিকুল শেখ। সে ওল্ড মালদার বাসিন্দা।

জানা যায়, ওই ব্যক্তি ভীন রাজ্যে শ্রমিকের কাজ করতেন। সোমবার সন্ধ্যায় ওই ব্যক্তি সামসী এলাকায় এক ব্যক্তির সাথে দেখা করতে গিয়েছিলেন, সেখান থেকে মোটর বাইকে করে বাড়ী ফেরার পথে গাজোল থেকে মালদা গামী এক লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। তরিঘরি স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ওই ব্যক্তিকে গাজোল হাসপাতালে ভর্তি করালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে৷ যদিও ঘটনার পর থেকেই পলাতক ঘাতক গাড়ী সহ চালক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷