ফের হামলা পাকিস্তানের, পাল্টা জবাবে মৃত্যু দুই পাক সেনার
Connect with us

দেশ

ফের হামলা পাকিস্তানের, পাল্টা জবাবে মৃত্যু দুই পাক সেনার

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১০ ডিসেম্বর : যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের গোলাগুলি শুরু করল পাকিস্তান। জন্মুকাশ্মীরের মনকোট সেক্টরে বিনা প্ররোচনায় হামলা চালায় পাক সেনা। ভারতীয় সেনা বাহিনী পাল্টা দিলে মৃত্যু হয় দুই পাক সেনার।

সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘর পাকিস্তান দীর্ঘদিন ধরেই ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে আসছে। কখনো ভারতে সন্ত্রাসবাদী হামলা, কখনো ভারতে অনুপ্রবেশ করানো, আবার কখনো জিহাদী কার্যকলাপ চালানো পাকিস্তানের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে। অর্থাৎ আকাশ-পাতাল এক হয়ে গেলেও পাকিস্তান তাদের নিজের অভ্যাস কখনোই পরিবর্তন করবে না ৷ বৃহস্পতিবার জন্মু কাশ্মীরের মনকোট সেক্টর সীমান্তে বিনা প্ররোচনায় গোলাগুলি শুরু করে পাক সেনারা। এই ঘটনায় পাল্টা ভারতীয় সেনাবাহিনীও উপযুক্ত জবাব দেয় পাকিস্তানকে। ঘটনায় দুই পাক সেনার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ পাকিস্তানের এই ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে চলে আসছে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মাঝেমধ্যেই এই ধরনের সিজফায়ার করে পাকিস্তান।

Continue Reading
Advertisement