মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! রাজ্যে শুরু নানা সামাজিক কর্মসূচি
Connect with us

ভাইরাল খবর

মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! রাজ্যে শুরু নানা সামাজিক কর্মসূচি

News Desk

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) ৭৬তম জন্মদিন (Birthday) উপলক্ষে আজ দেশজুড়ে শ্রদ্ধার্ঘ্য ও শুভেচ্ছাবার্তার (Congratulatory message) ধুম পড়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari) সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি বিশেষ ভিডিও বার্তা পোস্ট করে প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা ও ভারতের যশস্বী প্রধানমন্ত্রীকে জন্মদিনের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়েছে।

পাশাপাশি, প্রধানমন্ত্রীর জন্মদিন এবং জনসেবায় তাঁর দীর্ঘ ২৫ বছর পূর্তিকে (25 years of public service) স্মরণীয় করে রাখতে বিজেপির (BJP) তরফে দেশজুড়ে এক মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ (Sewa Sankalp Abhiyan)-এর আনুষ্ঠানিক শুভসূচনা হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে মেদিনীপুর (Midnapore) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Medical College and Hospital) পৌঁছে যান প্রবীণ বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানে তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের হাতে ফল (Fruits) বিতরণ করেন এবং হাসপাতাল চত্বরে সাফাই অভিযানে (Cleanliness drive) অংশ নেন। এরপর মেদিনীপুর শহরের বটতলার চক এলাকায় সাধারণ মানুষের মধ্যে মাটির প্রদীপ (Earthen lamps) বিতরণ করে তিনি সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে রাজ্যবাসীকে নিজ নিজ বাড়িতে প্রদীপ জ্বালানোর আহ্বান জানান।

Advertisement
ads ads

এদিকে জাতীয় স্তরেও এই দিনটিকে কেন্দ্র করে বিশেষ আয়োজন করা হয়েছে। বারাণসী (Varanasi) থেকে শুরু হচ্ছে ‘সেবা সংকল্প’ বাইকযাত্রা (Bike rally)। মোদীর লোকসভা কেন্দ্র কাশী থেকে তাঁর জন্মস্থান গুজরাতের (Gujarat) ভাদনগর পর্যন্ত প্রায় ৫০০ জন বাইকচালক এই যাত্রায় অংশ নিচ্ছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) এই যাত্রার সূচনা করবেন। ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলা এই একমাসব্যাপী কর্মসূচির মূল লক্ষ্য যুবসমাজকে (Youth society) সঙ্গে নিয়ে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক (Welfare) কাজ সম্পন্ন করা। সবমিলিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনকে ঘিরে রাজ্য ও জাতীয় রাজনীতিতে এক উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।

Continue Reading
Advertisement ads