মোদির জন্মদিনে বাংলায় বড় কর্মসূচি বঙ্গ বিজেপির! জ্বলবে ২৫টি ‘আশীর্বাদের প্রদীপ’
Connect with us

ভাইরাল খবর

মোদির জন্মদিনে বাংলায় বড় কর্মসূচি বঙ্গ বিজেপির! জ্বলবে ২৫টি ‘আশীর্বাদের প্রদীপ’

News Desk

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) জন্মদিন (Birthday) উপলক্ষে বাংলায় (West Bengal) ব্যাপক কর্মসূচি ঘোষণা করল বঙ্গ বিজেপি (West Bengal BJP)। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর-অক্টোবর জুড়ে চলবে ‘সেবা সংকল্প অভিযান’। লক্ষ্য, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ (Public Outreach) বাড়ানোর পাশাপাশি যুব সমাজের কাছে দলের বক্তব্য পৌঁছে দেওয়া।

সোমবার সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানান, মোদির ২৫ বছরের জনসেবার (Public Service) বিভিন্ন দিক তুলে ধরে জেলা, ব্লক, মণ্ডল ও বুথস্তরে প্রচার চালানো হবে। কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে মানুষকে জানাবেন। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ভারতের অর্থনীতির অগ্রগতির কথাও তুলে ধরা হবে।

১৭ সেপ্টেম্বর বিশেষভাবে ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচি থাকবে। প্রতিটি বুথে ২৫টি করে প্রদীপ (Lamp) জ্বালিয়ে মোদির দীর্ঘায়ু কামনা করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তিন দিনের ‘সেবা সেতু অভিযান’-এর মাধ্যমে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত যোগ্য মানুষদের সহায়তা করা হবে।

তরুণ প্রজন্মকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা, আলোচনা এবং মতবিনিময়ের আয়োজন করা হবে। শমীক ভট্টাচার্যের বক্তব্য, তরুণদের প্রশ্ন করার এবং নিজেদের মত প্রকাশের অধিকার রয়েছে। গণতন্ত্রে (Democracy) তাঁদের মতামতকে ইতিবাচকভাবেই দেখা উচিত।

Advertisement
ads ads

এছাড়াও পথনাটক, পদযাত্রা, বাইক র‌্যালি, স্বাস্থ্যপরীক্ষা ও রক্তদান শিবিরের আয়োজন হবে। অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের সম্মান জানাতেও বিশেষ কর্মসূচি থাকবে।

অন্যদিকে, ‘প্রাঙ্গণে উৎসব’ কর্মসূচিতে স্বাস্থ্য ও সমাজসেবায় যুক্ত মহিলাদের সম্মান জানানোর পরিকল্পনা রয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে মা ও শিশুদের একত্রিত করার উদ্যোগও নেওয়া হবে।

সব মিলিয়ে মোদির জন্মদিনকে কেন্দ্র করে বাংলায় সংগঠন মজবুত করার পাশাপাশি জনসংযোগ বাড়াতে একাধিক কর্মসূচিতে নামছে বিজেপি।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads