হাসিনা ফেরার আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ! নেত্রকোণায় ট্রেনে আগুন, ভাঙচুর ও নামল সেনা
Connect with us

বাংলাদেশ

হাসিনা ফেরার আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ! নেত্রকোণায় ট্রেনে আগুন, ভাঙচুর ও নামল সেনা

News Desk

Published

on

ডিজিটাল ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বার্তাকে ঘিরে যখন বাংলাদেশের রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে, ঠিক তখনই অশান্তির আগুন ছড়াল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। সোমবার রাত থেকে একাধিক জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে নেত্রকোনার মোহনগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে ঢাকা, গাজিপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় নিরাপত্তা (Security) জোরদার করা হয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৫টা ১০ মিনিট নাগাদ ঢাকা থেকে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছয় ট্রেনটি। যাত্রীরা নেমে যাওয়ার পর কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক তাতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ট্রেনের চারটি বগি (Coach) পুড়ে যায়। খবর পেয়ে রেলের আধিকারিক ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অন্যদিকে, বস্ত্রশিল্পের শ্রমিক অসন্তোষও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছেন ওপার বাংলার শ্রমিকরা। বর্তমানে তাঁদের মাসিক বেতন ১২ হাজার ৫০০ টাকা। তা বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। কারখানা মালিকদের তরফে ২৫ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলেও তাতে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রায় ৬৭০টি পোশাক কারখানা (Garment Factory) বন্ধ রাখতে হয়েছে বলে খবর। 

সোমবার ফরিদপুরে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও সামনে এসেছে। সেই সময় বাসের ভিতরে ঘুমিয়ে ছিলেন চালক। অগ্নিদগ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি জায়গায় ক্রুড বোমা (Crude Bomb) নিয়ে হামলার অভিযোগও উঠেছে।

Advertisement
ads ads

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, গাজিপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)। বাহিনীর জনসংযোগ আধিকারিক শরিফুল ইসলাম জানিয়েছেন, শিল্পাঞ্চলের পরিস্থিতির উপর কড়া নজর রাখতে বিশেষ মনিটরিং সেল তৈরি হয়েছে। নজরদারির কাজে ড্রোন (Drone), বডি-ওয়ার্ন ক্যামেরা (Body-worn Camera) এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

সব মিলিয়ে রাজনৈতিক টানাপোড়েন, শ্রমিক অসন্তোষ এবং একের পর এক হিংসার ঘটনায় উদ্বেগ বাড়ছে বাংলাদেশে। পরিস্থিতি কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads