বিশ্বকাপজয়ী অধিনায়কের বড় সিদ্ধান্ত! আবেগঘন বার্তায় অধিনায়কত্ব ছাড়লেন হরমনপ্রীত
Connect with us

খেলার খবর

বিশ্বকাপজয়ী অধিনায়কের বড় সিদ্ধান্ত! আবেগঘন বার্তায় অধিনায়কত্ব ছাড়লেন হরমনপ্রীত

News Desk

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Women’s Cricket Team) তিন ফরম্যাটের নেতৃত্ব (Captaincy) থেকে সরে দাঁড়ালেন বিশ্বকাপজয়ী হরমনপ্রীত কৌর। মঙ্গলবার সমাজমাধ্যমে (Social Media) আবেগঘন বার্তা দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান ৩৭ বছরের তারকা ক্রিকেটার। তবে ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন না তিনি। দেশের হয়ে খেলোয়াড় হিসেবেই লড়াই চালিয়ে যাবেন হরমনপ্রীত।

নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত সহজ ছিল না বলে জানিয়েছেন তিনি। দীর্ঘ প্রায় এক দশকের অধিনায়কত্বে জমে থাকা স্মৃতি, আবেগ, ত্যাগ এবং নানা কঠিন মুহূর্তের কথা তুলে ধরেছেন হরমনপ্রীত। তাঁর বক্তব্য, দলকে সবসময় নিজের ব্যক্তিগত লক্ষ্য এবং পারফরম্যান্সের (Performance) উপরে রেখেছেন। সতীর্থদের নিজেদের সেরাটা দেওয়ার সুযোগ করে দিতে বহুবার নিজের স্বার্থ বিসর্জন দিয়েছেন।

হরমনপ্রীতের কথায়, অধিনায়ক হিসেবে তিনি নিজের দায়িত্ব যথাসাধ্য পালন করেছেন এবং দলকে যা দেওয়ার ছিল, সবটাই দিয়েছেন। নেতৃত্বের সময় তাঁর নেওয়া কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলেও, প্রতিটি সিদ্ধান্তের পিছনে দলের উন্নতিই লক্ষ্য ছিল বলে জানিয়েছেন তিনি।

গুয়াহাটিতে বিসিসিআইয়ের (BCCI) পর্যালোচনা বৈঠকের পরই নেতৃত্ব পরিবর্তনের বিষয়টি সামনে আসে। বৈঠকে হরমনপ্রীতের সঙ্গে ছিলেন সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা (Smriti Mandhana), প্রধান কোচ অমল মুজুমদার এবং বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। দলের সাম্প্রতিক পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

Advertisement
ads ads

হরমনপ্রীতের নেতৃত্বের সবচেয়ে বড় সাফল্য আসে ২০২৫ সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপে (Women’s ODI World Cup)। তাঁর নেতৃত্বেই প্রথমবার বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। এছাড়া এশিয়ান গেমসে পরপর দু’বার সোনা এবং একাধিক এশিয়া কাপের সাফল্যও এসেছে তাঁর নেতৃত্বে।

তবে সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্স এবং হরমনপ্রীতের ব্যাটিং নিয়ে সমালোচনা তৈরি হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রত্যাশিত ফল না আসার পর নেতৃত্বে পরিবর্তনের জল্পনাও বাড়ে। তাঁর জায়গায় তিন ফরম্যাটেই স্মৃতি মন্ধানার নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।

অধিনায়কত্ব ছাড়লেও ভারতীয় দলের সঙ্গে সম্পর্ক শেষ করছেন না হরমনপ্রীত। তাঁর বার্তা স্পষ্ট—‘অধিনায়কত্ব শেষ, যাত্রা নয়’। এবার নেতৃত্বের চাপ সরিয়ে ব্যাটার হিসেবে দেশের হয়ে নতুন করে নিজেকে মেলে ধরাই তাঁর লক্ষ্য।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads