উত্তর দিনাজপুর
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ রেলস্টেশনে রহস্যমৃত্যু! ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে উদ্ধার এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ
ডিজিটাল ডেস্কঃ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ রেল স্টেশনে (Raiganj Railway Station) উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ। স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে দেহটি উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল পুলিশের (Railway Police) আধিকারিকরা। এরপর দেহটি উদ্ধার করে রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। ঘটনার কারণ জানতে প্রয়োজনীয় পদক্ষেপ করছে রেল পুলিশ। মৃতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
বিস্তারিত আসছে…………
