কুলগামে সিআরপিএফ ক্যাম্পে হামলার বদলা! কুলগামে এনকাউন্টারে নিকেশ লস্কর কম্যান্ডার-সহ খতম ২ জঙ্গি
Connect with us

দেশের খবর

কুলগামে সিআরপিএফ ক্যাম্পে হামলার বদলা! কুলগামে এনকাউন্টারে নিকেশ লস্কর কম্যান্ডার-সহ খতম ২ জঙ্গি

News Desk

Published

on

ডিজিটাল ডেস্কঃ জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) কুলগামে নিরাপত্তাবাহিনীর অভিযানে বড় সাফল্য। এনকাউন্টারে (Encounter) খতম হল লস্কর-ই-তৈবার দুই জঙ্গি। নিহতদের মধ্যে রয়েছে সংগঠনের স্থানীয় কম্যান্ডার লতিফ ভাট। সম্প্রতি কুলগামে সিআরপিএফ (CRPF) ক্যাম্পে হামলার ঘটনায় এই দুই জঙ্গি সরাসরি জড়িত ছিল বলে দাবি সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের।

সেনা সূত্রে খবর, গত বুধবার কুলগামের একটি সিআরপিএফ ক্যাম্পে বাইকে চেপে এসে হামলা চালিয়েছিল তিন জঙ্গি। ঘটনার পর থেকেই হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। প্রাথমিক তদন্তে এই হামলার পিছনে স্থানীয় লস্কর কম্যান্ডার লতিফ ভাটের যোগ থাকার তথ্য সামনে আসে।

এরপর কুলগামেই জঙ্গিদের গতিবিধির খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। সেই অভিযানে দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে জানা গিয়েছে। নিহতদের মধ্যে লতিফ ভাটের নাম থাকায় নিরাপত্তাবাহিনীর কাছে এই অভিযান বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সেনা ও পুলিশের দাবি, লতিফ ভাট একাধিক জঙ্গি হামলার সঙ্গে যুক্ত ছিল। দীর্ঘদিন ধরেই তাকে খুঁজছিল নিরাপত্তাবাহিনী। তার মৃত্যুকে উপত্যকায় জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

Advertisement
ads ads

কুলগামের সিআরপিএফ ক্যাম্পে হামলার পর এই অভিযানকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে নিরাপত্তা মহল। তবে গোটা ঘটনার সঙ্গে নিহত দুই জঙ্গির যোগ এবং হামলার অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে।

Continue Reading
Advertisement ads