কৃষি বিলের প্রতিবাদে বিক্ষোভে সামিল তৃণমূল যুব কংগ্রেস
Connect with us

মালদা

কৃষি বিলের প্রতিবাদে বিক্ষোভে সামিল তৃণমূল যুব কংগ্রেস

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , মালদা , ২২ সেপ্টেম্বর :  কৃষি বিলের প্রতিবাদে গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও আন্দোলনে নামলো তৃণমূল যুব কংগ্রেস। এই মর্মে মঙ্গলবার সকাল দশটা নাগাদ বৃষ্টিকে উপেক্ষা করেই মালদা শহরের গান্ধী মূর্তির পাদদেশে কৃষি বিলের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা।

এদিনের অবস্থান-বিক্ষোভ কর্মসূচিতে কয়েকশো যুব কংগ্রেস কর্মী হাজির হয়ে অভিনব কায়দায় চাষের লাঙ্গল সহ চাষের বিভিন্ন সামগ্রী নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন। এদিনের বিক্ষোভ কর্মসূচী শেষে একটি মিছিল শহরের গান্ধী মূর্তির পাদদেশ থেকে শুরু করে নেতাজি মোড়ে গিয়ে শেষ হয়। এদিনের কর্মসূচীতে নেতৃত্ব দেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস।

এদিন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, কৃষক বিরোধী এই বিলের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো এই বিক্ষোভ আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Advertisement
ads
Continue Reading
Advertisement