Connect with us

রায়গঞ্জ

দুইমাসে পা রাখলো রায়গঞ্জের শ্রমজীবী ক্যান্টিন

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ০৭ নভেম্বর :  পথ দেখিয়েছে যাদবপুর, সেই দেখানো পথেই রায়গঞ্জের শ্রমজীবী মানুষদের মুখে অন্ন তুলে দিচ্ছে উত্তরবঙ্গের প্রথম CPI(M) কর্মীদের উদ্যোগে রায়গঞ্জের শিল্পীনগর সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়কের পার্শ্ববর্তী ‘শ্রমজীবি ক্যান্টিন’।

লকডাউনের সময় থেকে দুমাস ধরেই কাজ হারানো অসহায় মানুষদের জন্য শুরু হওয়া এই ক্যান্টিন চলছে এলাকার সহৃদয় মানুষদের দেওয়া অর্থে। এব্যাপারে বাম নেতা মানবেন্দ্র সরকার জানান, শ্রমজীবী ক্যান্টিন প্রায় দুই মাস ধরে চলছে। এই ক্যান্টিন থেকে কিছু দুঃস্থ মানুষদের মধ্যে প্রতিদিন বিনামূল্যে খাওয়ার দেওয়া হয়। পাশাপাশি সামান্য কিছু অর্থের বিনিময়ে এই ক্যান্টিন থেকে প্রতিদিন শতাধিক মানুষকে খাওয়ার দেওয়া হয়। তিনি আরো জানিয়েছেন, আগামী ১২ ই নভেম্বর সকাল ১১ টা ৩০ মিনিটে এই শ্রমজীবী ক্যান্টিনে পরিদর্শনে আসবেন দলের শীর্ষ নেতৃত্ব বিমান বসু এবং মহম্মদ সেলিম।

Developer