বিনোদন
সুশান্ত সিং রাজপুতের বাড়ির কর্মী দিপেশ সাওয়ান্ত কে গ্রেপ্তার করলো এনসিবি
নিউজ ডেস্ক, ৫ সেপ্টেম্বর : সুশান্ত সিং রাজপুতের বাড়ির কর্মী দিপেশ সাওয়ান্তকেও গ্রেপ্তার করলো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এর আগে শুক্রবারই এনসিবি মাদক কারবারে জড়িত থাকায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক এবং সুশান্তের বাড়ির আরও এক কর্মী স্যামুয়েল মিরান্ডাকে গ্রেপ্তার করেছিল। আগামীকালই দীপেশ সাওয়ান্তকে আদালতে হাজির করা হবে। সুশান্তের বাড়িতে কর্মরত থাকায় দীপেশের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে অনুমান তদন্তকারী সংস্থার। এনসিবি ইতিমধ্যে রিয়া চক্রবর্তীকে তলব করেছে। মুম্বাইয়ের এনসিবির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপ-ডিজি মুথা অশোক জৈন জানান, আজ আরও দু’জনের পুলিশ হেফাজত নেওয়া হয়েছে। এনিয়ে চারজনকে রিমান্ডে পাঠানো হয়। আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত এন সি বি কাস্টোডিতে থাকবে শৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডা। অবৈধ ড্রাগ সম্পর্কে একাধিক হোয়াটসঅ্যাপের কথোপকথন ফাঁস হওয়ার পরেই , এনসিবি সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যু মামলায় এই তদন্ত শুরু করে।
