কালিয়াগঞ্জের অ্যাম্বুলেন্স কান্ডে ভুক্তভোগী পরিবারকে সহায়তা প্রদান কংগ্রেসের
Connect with us

রায়গঞ্জ

কালিয়াগঞ্জের অ্যাম্বুলেন্স কান্ডে ভুক্তভোগী পরিবারকে সহায়তা প্রদান কংগ্রেসের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , রায়গঞ্জ ,১৭ই মে :কালিয়াগঞ্জের অ্যম্বুলেন্স কান্ড এখন খবরের শিরোনামে। ঘটনাকে ঘিরে সারা রাজ্যজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল পরিবারটির পাশে দাঁড়িয়েছে।

বুধবার কালিয়াগঞ্জের মোস্তফানগর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গি গ্রামের বাসিন্দা হতভাগ্য ঐ বাবার সাথে দেখা করতে যায় কংগ্রেসের প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন তিলকতীর্থ ভৌমিক, তুষার গুহ, অলকা সরকার, সুজিত দত্ত, তুলশী জয়শোয়াল সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব। এদিন অসীমবাবু এবং তার স্ত্রীর সাথে কথা বলেন তারা। সমস্ত বিবরন শুনে পাশে থাকার আশ্বাস দেন। অসীম দেবশর্মার হাতে কিছু আর্থিক সাহায্যও তুলে দেন কংগ্রেস নেতৃত্ব।

অ্যাম্বুলেন্স কাণ্ডে অসীম দেবশর্মার বাড়িতে গ্রিন জলপাইগুড়ি নামক স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক

 

Advertisement
ads

এদিকে গত কদিন ধরে অসীমবাবুর আরেক সন্তান অসুস্থ হয়ে পরে। এদিন পরিদর্শনে গিয়ে বিষয়টি লক্ষ্য করে কংগ্রেসের প্রতিনিধি দল। তৎপরতার সাথে তারা অসীম দেবশর্মা ও তার অসুস্থ শিশুকে রায়গঞ্জে নিয়ে আসেন। রায়গঞ্জ শহরের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অসীত ব্যানার্জীর কাছে শিশুটিকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। চিকিৎসক পরীক্ষা করে বাচ্চাটির জন্য প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। বর্তমানে ঐ শিশুর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান চিকিৎসক।