ডোবা থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা
Connect with us

উত্তর দিনাজপুর

ডোবা থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক,  চোপড়া, ২৭ সেপ্টেম্বর :  ডোবা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার নর্থ দিনাজপুর চা ফ্যাক্টরী মোড় এলাকায়।

জানা যায়, মৃত ব্যক্তির নাম পলাশ অধিকারী। তার বাড়ী স্থানীয় কালাগছ এলাকায়। পেশায় তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। স্থানীয় সুত্রের খবর, রবিবার এলাকায় একটি বাড়ির পেছনের ডোবার মধ্যে ভেসে থাকতে দেখা যায় ওই ব্যক্তির দেহ। ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনায় খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার পুর্নাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ ঘটনার জেরে শোকের আবহ সৃষ্টি হয়েছে মৃতের পরিবারে।