Connect with us

দেশের খবর

রোজ ৫০ টাকা সঞ্চয়ে মিলবে লক্ষ লক্ষ টাকা! জানুন Post Office-এর Rural Life Insurance Scheme

Dipa Chakraborty

Published

on

নয়াদিল্লি: আপনি কি সুরক্ষিত বিনিয়োগের কথা ভাবছেন? যেখানে ঝুঁকি নেই, অথচ ভবিষ্যতে নিশ্চিত বড় অঙ্কের রিটার্ন পাওয়া যায়? তাহলে পোস্ট অফিসের ‘গ্রাম সুরক্ষা যোজনা’ (Gram Suraksha Yojana) হতে পারে আপনার জন্য আদর্শ। এই স্কিমে দৈনিক মাত্র ৫০ টাকা করে সঞ্চয় করলেই আপনি পেতে পারেন প্রায় ৩৫ লক্ষ টাকা!

এই স্কিম আসলে একটি Rural Postal Life Insurance (RPLI), যা ডাক বিভাগের অধীনে চলে। এই স্কিমে অংশ নিতে পারবেন ১৯ থেকে ৫৫ বছর বয়সের ভারতীয় নাগরিকরা। এই বিমা প্রকল্পে সম অ্যাসিওর্ড বা বিমাকৃত টাকার পরিমাণ সর্বনিম্ন ১০ হাজার এবং সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

বিশেষত্ব কী?

এই স্কিমে বিনিয়োগকারীরা ৫৫, ৫৮ বা ৬০ বছর বয়সে প্রিমিয়াম বন্ধ করার আবেদন করতে পারেন। বিমা চলাকালীন বিমাধারীর মৃত্যু হলে তাঁর নমিনিকে পুরো বিমার টাকা এবং সংশ্লিষ্ট বোনাস দেওয়া হবে। আবার, যদি বিমা ধারক মেয়াদপূর্তির দিন পর্যন্ত জীবিত থাকেন, তাহলে তিনি সম্পূর্ণ বিমাকৃত অর্থের সঙ্গে পুরো বোনাসও পাবেন।

Advertisement
ads

সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, যদি কেউ এই স্কিমে মাসিক ১,৫১৫ টাকা অর্থাৎ দৈনিক আনুমানিক ৫০ টাকা বিনিয়োগ করেন, তাহলে মেয়াদপূর্তির সময় তার রিটার্ন হতে পারে প্রায় ৩৫ লক্ষ টাকা পর্যন্ত। তবে এটি নির্ভর করে বিমার মেয়াদ ও বোনাস হারের ওপর।

এই স্কিমের আর একটি সুবিধা হলো—এটি ভারত সরকারের ডাক বিভাগ দ্বারা পরিচালিত হওয়ায় একে শতভাগ নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা যায়।

 মূল বৈশিষ্ট্য :

  • স্কিমের নাম: গ্রাম সুরক্ষা যোজনা (Gram Suraksha Yojana)

  • পরিচালনা: India Post (Rural Postal Life Insurance – RPLI)

  • বয়সসীমা: ১৯ – ৫৫ বছর

  • বিনিয়োগ: দৈনিক ~₹৫০ / মাসিক ₹১,৫১৫

  • রিটার্ন: সর্বোচ্চ ₹৩৫ লক্ষ পর্যন্ত

  • প্রিমিয়াম বন্ধের সুযোগ: ৫৫, ৫৮ ও ৬০ বছরে

  • রিটার্নে বোনাস অন্তর্ভুক্ত

  • সরকারি প্রকল্প, তাই বিনিয়োগে কোনও ঝুঁকি নেই

Advertisement
ads
Continue Reading
Advertisement
Developer