বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক, তোলা হল আদালতে
Connect with us

মালদা

বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক, তোলা হল আদালতে

Dipa Chakraborty

Published

on

মানিকচক, ৫ আগস্ট : গোপন সূত্রে খবর পেয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদা জেলার মানিকচক থানার পুলিশ। বুধবার বিকেলে মানিকচকের ভুতনি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করেছে মানিকচক থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম তাজমুল শেখ। তার বাড়ি ভুতনি থানার সেতাবটোলা এলাকায়। ধৃতের কাছ থেকে একটি পাইপগান এবং একটি কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে, বুধবার বিকেলে আগ্নেয়াস্ত্র নিয়ে ভুতনি ব্রিজ এলাকায় ওই যুবক ঘোরাঘুরি করছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান মানিকচক থানার পুলিশকর্মীরা। এরপর ওই যুবককে আটক করে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড কার্তুজ। তারপরই তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয় থানায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অপরাধমূলক কাজের উদ্দেশ্যে ওই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল। কিন্তু কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশ তাকে আটক করে। বৃহস্পতিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করেছে মানিকচক থানার পুলিশ।

আরও খবর পড়ুন : ৪১ বছর পর অলিম্পিক্স হকিতে পদক ভারতের ঝুলিতে