‘আত্মসমর্পণ নয়, দেখা করতে এসেছি’! ইডি দফতরে হঠাৎ হাজির নিখোঁজ সোনা পাপ্পু
Connect with us

রাজনীতি

‘আত্মসমর্পণ নয়, দেখা করতে এসেছি’! ইডি দফতরে হঠাৎ হাজির নিখোঁজ সোনা পাপ্পু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘদিন ধরেই খোঁজ মিলছিল না বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর (Sona Pappu)। জমি দুর্নীতি (Land Scam), প্রতারণা এবং তোলাবাজির অভিযোগে একাধিকবার তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কিন্তু বারবার হাজিরা এড়িয়ে যান তিনি। অবশেষে সোমবার আচমকাই স্ত্রীকে সঙ্গে নিয়ে সল্টলেকের ইডি দফতরে হাজির হন সোনা পাপ্পু।

ইডি অফিসে ঢোকার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, “আমি কোথাও পালিয়ে যাইনি। আত্মসমর্পণ করতেও আসিনি, দেখা করতে এসেছি।” একইসঙ্গে তাঁর বক্তব্য, তিনি কোনও তোলাবাজি বা অবৈধ আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত নন।

গত ফেব্রুয়ারিতে রবীন্দ্র সরোবর (Rabindra Sarobar) কাণ্ডের পর থেকেই তাঁর নাম নিয়ে চর্চা শুরু হয়। পরে জমি জালিয়াতি মামলায় তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে ইডি। গত এপ্রিলে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি টাকা, একটি বিলাসবহুল গাড়ি এবং একাধিক সম্পত্তির নথি বাজেয়াপ্ত করা হয়েছিল।

Advertisement
ads

ইডি সূত্রে দাবি, দক্ষিণ কলকাতার (South Kolkata) বিভিন্ন এলাকায় সিন্ডিকেট নিয়ন্ত্রণ, জমি দখল ও তোলাবাজির অভিযোগ রয়েছে সোনা পাপ্পুর বিরুদ্ধে। এই মামলায় ইতিমধ্যেই ব্যবসায়ী জয়েশ কামদার এবং কলকাতা পুলিশের প্রাক্তন কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তদন্তকারীদের অনুমান ছিল, দীর্ঘদিন ধরে ভিনরাজ্যে গা ঢাকা দিয়েছিলেন সোনা পাপ্পু। যদিও সোমবার তিনি সেই দাবি উড়িয়ে দিয়ে বলেন, “আমি বাড়িতেই ছিলাম।” এখন ইডির জিজ্ঞাসাবাদে নতুন কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর তদন্তকারী মহলের।

Continue Reading
Advertisement