প্রতারণা
দেড় মাস ঘর করা নববধূ আসলে পুরুষ! ফেসবুক প্রেমে প্রতারণার শিকার স্বামী ও পরিবার
ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের রাজবাড়ীর গোয়ালন্দে ফেসবুক-প্রেম ঘিরে চাঞ্চল্যকর এক প্রতারণার ঘটনা সামনে এসেছে। প্রেম, বিয়ে, তারপর প্রায় দেড় মাসের সংসার—সব কিছুই ছিল যেন নিখুঁত ছদ্মবেশের আবরণে। কিন্তু অবশেষে ফাঁস হয়ে গেল পরিচয়ের আসল রূপ। নববধূ হিসেবে যিনি এতদিন এক যুবকের স্ত্রী সেজে সংসার করছিলেন, তিনি আদপে একজন পুরুষ!
ঘটনাটি ঘটেছে গোয়ালন্দ উপজেলার হাউলি কেউটিল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের বাসিন্দা মাহমুদুল হাসান শান্ত (Mahmudul Hasan Shanto) ফেসবুকের মাধ্যমে সামিয়া (ছদ্মনাম)-র সঙ্গে পরিচিত হন। দীর্ঘদিনের প্রেমের পর গত ৭ জুন শান্তর বাড়িতে চলে আসেন সামিয়া। এরপর পরিবারে সম্মতিতেই বিয়ে হয় দু’জনের।
আরও পড়ুনঃ স্ত্রীর চাহিদা মেটাতে ডাকাতির পথে! ধরা পড়ল প্রাক্তন কর্পোরেট কর্মী
বিয়ের পর থেকেই নববধূর কিছু অস্বাভাবিক আচরণে সন্দেহ দানা বাঁধে পরিবারের মধ্যে। শান্ত জানান, স্ত্রীর আচরণ রহস্যজনক ছিল। তিনি প্রায়ই অসুস্থতার অজুহাতে স্বামীকে এড়িয়ে যেতেন। এক পর্যায়ে পরিবারের তরফে কড়া জিজ্ঞাসাবাদের মুখে পড়ে ‘সামিয়া’-র আসল পরিচয় সামনে আসে—তিনি একজন পুরুষ।
ঘটনাটি জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শান্তর মা মোছা. সোহাগী বেগম জানান, “সে এতটাই নিখুঁত অভিনয় করেছিল যে বুঝতেই পারিনি সে ছেলে। সরল বিশ্বাসে ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলাম।”
অন্যদিকে অভিযুক্ত শাহিনুর রহমান (ওরফে সামিয়া) জানিয়েছেন, “আমি ভুল করেছি। কিন্তু আমার হরমোনজনিত সমস্যা রয়েছে। মেয়েদের মতোই অনুভব করি নিজেকে।”