গাড়ি চালক করোনা আক্রান্ত, সমস্ত কর্মসূচি বাতিল করে হোম কোয়ারেন্টিনে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী
Connect with us

দেশ

গাড়ি চালক করোনা আক্রান্ত, সমস্ত কর্মসূচি বাতিল করে হোম কোয়ারেন্টিনে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ৯ সেপ্টেম্বর :  রাজনীতিবিদ থেকে সেলেব্রিটি-করোনার ছোবল থেকে রেহাই পাচ্ছেন না কেউই। এবার নিজের গাড়ির চালক করোনা সংক্রমিত হওয়ায় হোম কোয়ারেন্টিনে গেলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। বুধবার করোনার আবহের মধ্যে বিধানসভার বাদল অধিবেশন বসছে। তাই অধিবেশন বসার আগে কেউ করোনা সংক্রমিত আছেন কিনা তা যাচাই করতে বিধায়কদের পাশাপাশি কর্মী ও গাড়ির চালক সহ অন্যান্যদের করোনা পরীক্ষা করা হয়।

রিপোর্ট এলে জানা যায়, সুজন চক্রবর্তীর গাড়ি চালক করোনা আক্রান্ত। আপাতত বিধানসভার অধিবেশন সহ সমস্ত কর্মসূচি বাতিল করেছেন সুজনবাবু। পাশাপাশি নিজেকে হোম কোয়ারেন্টিনে রেখেছেন বাম পরিষদীয় দল নেতা।

আরও পড়ুন –  জলপাইগুড়ি তে গণধর্ষণে কি আসে যায, পুরুষতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ তো আসলে রিয়ার গাঁজা সাপ্লাইতে