শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে এক লহমায় ধ্বংস করে দিতে পারে আইএনএস কালভরি
Connect with us

দেশ

শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে এক লহমায় ধ্বংস করে দিতে পারে আইএনএস কালভরি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৫ নভেম্বর :   দুই প্রতিবেশি রাষ্ট্র চিন এবং পাকিস্তানের মোকাবিলায় দেশের তিনটি সেনাবাহিনীকে ক্রমশঃ শক্তিশালী করছে কেন্দ্র। বায়ু সেনার জন্য আনা হয়েছে ফান্সের আধুনিক যুদ্ধ বিমান রাফাল৷ তেমনি স্থল ও নৌবাহিনীকে মজবুত করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শুধু স্থল বা আকাশে নয়৷

সমুদ্রের নীচেও যাতে শত্রুপক্ষ মাথা তুলে দাঁড়াতে না পারে তারজন্য নৌ বাহিনীকে আগের তুলনায় অনেকটাই শক্তিশালী করে তোলা হয়েছে৷ নৌ বাহিনীকে যে কালভরি সাবমেরিন বা ডুবো জাহাজ দেওয়া হয়েছে তার কার্যক্ষমতা অনেক বেশি৷ আসুন জেনে নিই এই ডুবো জাহাজ সম্পর্কে৷ আই এন এস কালভরি ডুবো জাহাজ আদতে একটি ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন৷ স্করপিন শ্রেণির৷ এই প্রথম ম্যাজাগন ডকস লিমিটেড-এর প্রোজেক্ট ৭৫-এর অধীনে ভারতেই, ফ্রান্সের ডিসিএনএস প্রযুক্তিতে তৈরি করা হয়েছে৷ এই অত্যাধুনিক সাবমেরিন স্টিলথ সাবমেরিন এবং এটি এমনই প্রযুক্তিতে তৈরি যে শত্রুপক্ষও এই সাবমেরিনকে চিহ্নিত করতে পারবে না৷ এই সাবমেরিন বা ডুবো জাহাজের ওজন ১,৫৫০ টন এবং অ্যান্টি শিপ টর্পেডো, অ্যান্টিশিপ মিসাইল লঞ্চ করার জন্য রয়েছে ছ’টি ৫৩৩ মিলিমিটার টর্পেডো টিউব৷ চিন-পাকিস্তান দুই দেশের গতিবিধির ওপর কড়া নজর রাখতে এর ভূমিকা যে অনস্বীকার্য। ভারত মহাসাগরের ভয়ঙ্কর টাইগার শার্কের নাম অনুযায়ী এই সাবমেরিনের নামকরণ করা হয়েছে৷ মুম্বইয়ের নৌসেনার ডকে এই সাবমেরিনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

Continue Reading
Advertisement