বাংলাদেশী ছবিতে কমান্ডোর ভূমিকায় দেব, থাকছে একঝাঁক টলিউড অভিনেতা
Connect with us

বিনোদন

বাংলাদেশী ছবিতে কমান্ডোর ভূমিকায় দেব, থাকছে একঝাঁক টলিউড অভিনেতা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৬ ডিসেম্বর : এবারে বাংলাদেশের ছবিতে দেখা যাবে টলিউড অভিনেতা দেবকে। বাংলাদেশকে হামলাকারী জঙ্গি সংগঠনের হাত থেকে বাঁচাতে এবারে কমান্ডোর ভূমিকায় দেখা যাবে দেবকে।

টলিউড সুপারস্টার দেবের প্রথম বাংলাদেশের ছবি এটি। ছবির নামও রাখা হয়েছে ‘কমান্ডো ‘। শুধু দেবই নয় কমান্ডো  ছবিতে রয়েছে কলকাতার একঝাঁক অভিনেতা। সুদীপ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়ের মত অভিনেতা রয়েছে এই ছবিতে। ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের পরিচালক শামীম আহমেদ রনি। জানা যাচ্ছে, ১ মার্চ থেকে ‘কমান্ডো’র শ্যুটিং শুরু করবেন দেব। বড়দিনে মুক্তি পেয়েছে ‘কমান্ডো’র টিজার। যেটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন দেব।