উত্তর দিনাজপুর
প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে প্রথম সন্মেলন
নিউজ ডেস্ক,৩ই ডিসেম্বরঃপ্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে প্রথম সন্মেলন অনুষ্ঠিত হল শনিবার। এদিন ইটাহার হাই স্কুল মাঠে মানবিক প্রতিবন্ধী সমিতির সদস্যদের বিনামূল্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুস সামাদ ছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল মালেক সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা। এদিন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরব হন সংগঠনের সদস্যরা।
