পুলিশী তৎপরতায় ধৃত চার ডাকাত
Connect with us

মালদা

পুলিশী তৎপরতায় ধৃত চার ডাকাত

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইংরেজবাজার :  গোপন সূত্রে খবর পেয়ে শহরের ফার্ম এলাকা থেকে চারজনের এক ডাকাত দলকে গ্রেফতার করল মালদার ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতির উদ্দেশ্যে চার দুষ্কৃতী হাসুয়া, রড, হ্যাকসো ব্লেড সহ বেশ কিছু সরঞ্জাম নিয়ে এলাকায় জড়ো হয়েছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ সেখানে হানা দিয়ে চারজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সোকু পাল, রাহুল শেখ, অভিজিৎ ঘোষ ও আপ্পু সিংহ । তাদের বাড়ি ইংরেজবাজার ব্লকের বিভিন্ন এলাকায় । শুক্রবার চারজনকেই মালদা জেলা আদালতে তোলে ইংরেজবাজার থানার পুলিশ।

আরও পড়ুন ….কমতে পারে মদের দাম স্বস্তিতে সুরাপ্রেমীরা