ভাইরাল খবর
মৃত্যুর গুজব উড়িয়ে স্থিতিশীল ধর্মেন্দ্র, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন চিকিৎসকদের পর্যবেক্ষণে
ডিজিটাল ডেস্কঃ বলিউডের (Bollywood) প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)-র মৃত্যুর খবর ঘিরে মঙ্গলবার দিনভর হইচই পড়েছিল। সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে ছড়িয়ে পড়েছিল তাঁর মৃত্যু-সংক্রান্ত গুজব (Death Rumour)। প্রিয় অভিনেতার অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অনুরাগীরা। কিন্তু বুধবার সকালে সকলের স্বস্তির খবর — ধর্মেন্দ্রকে হাসপাতাল (Hospital) থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল (Stable Condition), তবে আগামী কয়েকদিন চিকিৎসকদের (Doctors) পর্যবেক্ষণেই থাকবেন তিনি।
৮৯ বছর বয়সী এই অভিনেতা গত ৩১ অক্টোবর শ্বাসকষ্ট (Breathing Trouble) নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল (Breach Candy Hospital, Mumbai)-এ ভর্তি হয়েছিলেন। প্রায় দশ দিন চিকিৎসার পর বুধবার সকালেই তাঁকে রিলিজ (Discharged) করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত বাড়িতেই বিশ্রামে (Rest) থাকতে হবে তাঁকে।
হাসপাতাল সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। তাঁর চিকিৎসক ড. প্রফেসর প্রতীত সামদানি (Dr. Pratit Samdani) জানিয়েছেন,
“ধর্মেন্দ্রজি এখন অনেকটাই স্থিতিশীল। পরিবারের পক্ষ থেকে ইচ্ছা জানানো হয়েছে যে, তিনি বাড়িতেই বিশ্রাম নিন এবং চিকিৎসা চলুক। সেই কারণেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে।”
অভিনেতার পরিবারের পক্ষ থেকেও একটি আনুষ্ঠানিক বিবৃতি (Official Statement) জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে —
“ধর্মেন্দ্রজি এখন বাড়িতে ফিরেছেন এবং চিকিৎসা বাড়িতেই চলবে। আমরা অনুরোধ করছি, তাঁর ও পরিবারের গোপনীয়তা (Privacy) যেন সবাই সম্মান করেন। তাঁর দ্রুত আরোগ্যের জন্য সকল অনুরাগীদের শুভেচ্ছা ও প্রার্থনার জন্য আন্তরিক ধন্যবাদ।”
ধর্মেন্দ্রর ভুয়ো মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বলিউড জগৎ এবং ভক্তমহলে (Fans) যে চাঞ্চল্য তৈরি হয়েছিল, এই আপডেটের পর তা অনেকটাই প্রশমিত হয়েছে।
