প্রয়াত ডাচেস ক্যাথরিন, ৯২ বছর বয়সে রাজপরিবার হারাল সর্বাধিক বয়সী ডাচেস
Connect with us

বিশ্বের খবর

প্রয়াত ডাচেস ক্যাথরিন, ৯২ বছর বয়সে রাজপরিবার হারাল সর্বাধিক বয়সী ডাচেস

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রয়াত ব্রিটিশ রাজপরিবারের সর্বাধিক বয়সী সদস্য ডাচেস অফ কেন্ট ক্যাথরিন (Duchess of Kent, Katharine)। শুক্রবার বাকিংহাম প্যালেস (Buckingham Palace) থেকে এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার লন্ডনের কেনসিংটন প্যালেসে (Kensington Palace) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াণকালে বয়স হয়েছিল ৯২।

ক্যাথরিন ছিলেন রানি তৃতীয় এলিজাবেথের (Queen Elizabeth III) তুতো বোন এবং ডিউক অফ কেন্ট প্রিন্স এডওয়ার্ডের (Prince Edward) স্ত্রী। ১৯৬১ সালে তাঁদের বিয়ে হয়। উত্তর ইংল্যান্ডে কর্মরত থাকার সময় তাঁদের সম্পর্কের সূচনা।

রাজপ্রাসাদ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “রাজা এবং রানি, রাজপরিবারের সব সদস্যের সঙ্গে কেন্টের ডিউক ও তাঁর পরিবারকে শোকবার্তা জানিয়েছেন। ক্যাথরিনের দানশীলতা, সঙ্গীতের প্রতি অনুরাগ এবং তরুণ প্রজন্মের প্রতি সহানুভূতি চিরস্মরণীয়।” ক্যাথরিন রেখে গিয়েছেন তিন সন্তান ও দশ নাতি-নাতনি

Advertisement
ads

রাজকীয় দায়িত্বের পাশাপাশি তিনি দীর্ঘদিন উইম্বলডন (Wimbledon) টেনিস প্রতিযোগিতার নিয়মিত মুখ ছিলেন। ১৯৯৩ সালে চেক খেলোয়াড় জানা নভোৎনা (Jana Novotna) ফাইনালে হেরে কান্নায় ভেঙে পড়লে, তাঁকে ক্যাথরিন সান্ত্বনা দেন—যা টেনিস ইতিহাসে এক আবেগঘন মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে আছে।

খেলার পাশাপাশি সঙ্গীতের প্রতি তাঁর ছিল গভীর ভালোবাসা। তিনি উত্তর ইংল্যান্ডের একটি স্কুলে সঙ্গীত শিক্ষিকা হিসেবে বহু বছর কাজ করেছেন।

ক্যাথরিনের প্রয়াণে ব্রিটেন হারাল এক নীরব অথচ দৃঢ় রাজকীয় প্রতিনিধি, যাঁর জীবনের গল্পে ধরা পড়ে ঐতিহ্য আর মানবিকতার মেলবন্ধন।

Advertisement
ads
Continue Reading
Advertisement