বিয়ের পর প্রথম বিবাহবার্ষিকী উদযাপন! কেমন কাটলো কাঞ্চন-শ্রীময়ীর প্রেমের রাত?
Connect with us

বিনোদন

বিয়ের পর প্রথম বিবাহবার্ষিকী উদযাপন! কেমন কাটলো কাঞ্চন-শ্রীময়ীর প্রেমের রাত?

Dwip Narayan Chakraborty

Published

on

একটা বছর অতিক্রান্ত। আবারও নতুন অধ্যায়ের শুরু। ১৪ ফেব্রুয়ারি আইনি ভাবে বিয়ে সেরেছিলেন টলিউডের বহু চর্চিত জুটি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। দাম্পত্য জীবন বেশ আনন্দেই কাটাচ্ছেন দুজনে। কিন্তু, এক বছর পার হয়ে গেলেও তাদের নিয়ে সমালোচনা থামেনি। অন্যদিকে এই একটা বছরে বদলে গিয়েছে অনেক কিছুই। কোলে ফুটফুটে মেয়ে এসে কাঞ্চন-শ্রীময়ীর।

সাধারণত বিয়ের পর অনেকেই দ্রুত মা হওয়ার কথা ভাবেননা। তবে শ্রীময়ী কিন্তু সেই পথে হাঁটেননি। তাদের সংসার আলো করে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। নাম রেখেছেন কৃষভি। শ্রীময়ী চট্টরাজের কথায় , এত একেবারে লক্ষী মেয়ে, একবারও কাঁদেনা। 

আরও পড়ুন – সনোজ মিশ্রর পরিচালনায় ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ ছবিতে নায়িকার চরিত্রে মোনালিসা!

শনিবার বিবাহবার্ষিকীর আয়োজন। উদ্‌যাপনে উপস্থিত কাঞ্চন মল্লিকের ছেলেবেলার পুরনো সব বন্ধুরা। রবিবারেই সেই ছবি বদলে গিয়েছে। এদিন একরত্তির টিকা নেওয়ার দিন। খাওয়া দাওয়া থেকে শুরু করে নাচ গান কিছুই বাদ রাখেননি কাঞ্চনের বন্ধুরা।

Advertisement
ads

বাইপাস সংলগ্ন রিসর্টে এদিন সময় কাটিয়েছেন তাঁরা। কেক কেটে উদযাপন করেছেন দিনটাকে। এদিন কাঞ্চনের পরনে ছিল কালো রংয়ের স্যুট ও প্যান্ট। তবে শ্রীময়ীকে বেশ লাগছিলো দেখতে। গাঢ় লাল রংয়ের গাউন বেঁচে নিয়েছিলেন। শ্রীময়ী বলছেন, আমি চেয়েছিলাম রাতটা একটু অন্য রকম হোক। আমার সমস্ত আবদার রেখেছে ও। সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার বিশেষ রাত।

এছাড়াও এদিন একে ওপরের ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার শপথ নিয়েছেন দুজনে। এদিন তাঁদের দ্বিতীয় ফুলশয্যাও হয়েছে। দুধসাদা খাটের উপরে গোলাপের পাপড়ি বিছিয়ে দেওয়া সেখানে।

আরও পড়ুন – নয়া বিপদের মুখে রণবীর! মায়ের চিকিৎসাকেন্দ্রে ঢুকে পড়ছে অচেনা লোক

Advertisement
ads
Continue Reading
Advertisement